করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে কেজরিওয়াল

ইসলাম টাইমস ডেস্ক: করোনার উপসর্গ জ্বর ও গলাব্যথা নিয়ে স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন ভারতের আলোচিত রাজনীতিক ও নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বোববার বিকাল থেকেই তিনি সর্দিকাশি, গলাব্যথা ও সামান্য জ্বরে ভুগছেন। আজ তার কোভিড-১৯ পরীক্ষা করার কথা রয়েছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেয়া মাত্র আইসোলেশনে চলে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। করোনা পরীক্ষা করে রিপোর্ট না আসা পর্যন্ত আইসোলেশনেই থাকবেন কেজরিওয়াল।

প্রসঙ্গত, দিল্লি এই মুহূর্তে ভারতের সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলোর একটি। রোজ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন। এখন পর্যন্ত রাজধানী শহরটিতে মোট ২৮ হাজার ৯৩৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে মারা গেছেন ৮১২ জন।

পূর্ববর্তি সংবাদকরোনাকালে বেহাল স্বাস্থ্যখাত ও বড়লোকের হাহাকার!
পরবর্তি সংবাদমহামারী পরিস্থিতিতে অসতর্ক চলাফেরা করা ভয়ানক: মুফতি তাকী উসমানি