রাজধানীতে আমের ক্যারেটে ফেনসিডিল, আটক ২

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে অভিনব কায়দায় মাদক পাচারকালে আমের ক্যারেট থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছ র‍্যাব।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় মোহাম্মদপুরের আজিজ মহলা মাদ্রাসা রোডের ব্লক F এ অভিযান পরিচালনা করে র‍্যাব। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-২ এর মেজর পারভেজ আরেফিন।

এ ঘটনায় আটককৃত মাদক কারবারিরা হলেন সাদ্দাম হোসেন (২২) ও নাসিমা আক্তার (৩৫)।

র‍্যাব জানায়, ‘সন্ধ্যার দিকে আটককৃতরা আমের ক্যারেটের ভিতরে ফেনসিডিল রেখে সিএনজি করে মাদকসেবীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তল্লাশি করি। তল্লাশির এক পর্যায়ে আমের ক্যারেট এর ভিতরে সুকৌশলে ১৫০ বোতল ফেনসিডিল দেখতে পায়’।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, আটককৃতরা অনেক বছর ধরে মাদক বিক্রি করে আসছে। পরিস্থিতির সঙ্গে সঙ্গে তারা তাদের মাদক বিক্রির কৌশল পরিবর্তন করে।

পূর্ববর্তি সংবাদইমামকে লাঞ্ছিত করা সেই ইউপি চেয়ারম্যান-মেম্বার সাময়িক বরখাস্ত
পরবর্তি সংবাদস্বাস্থ্য খাতে দুর্নীতির কারণে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানুষ: চরমোনাই পীর