টানা দ্বিতীয় দিনের মতো ৩ হাজারের বেশি করোনা শনাক্ত, মৃত্যু ছাড়াল ১ হাজার

ইসলাম টাইমস ডেস্ক: টানা দ্বিতীয় দিনের মতো একদিনে ৩ হাজারের বেশি লোকের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জন। এদিকে দেশে করোনাআক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ১২ জন।

বুধবার (১০ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ১৯০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা  ৭৪ হাজার ৮৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৫৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ হাজার ৮৯৯ জন।

পূর্ববর্তি সংবাদকরোনার এই সময়ে জ্বর এলে প্রথমেই যা করা প্রয়োজন
পরবর্তি সংবাদবাজেটে জীবন-জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে: ওবায়দুল কাদের