পাকিস্তানকে পুনরায় লকডাউন দেওয়ার পরামর্শ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইসলাম টাইমস ডেস্ক: লকডাউন শিথিল করার পর পাকিস্তানে চরম অবনতি হয়েছে করোনা পরিস্থিতির। দেশটিতে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় দেশটিতে ফের লকডাউনের মতো পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মার্চে পাকিস্তানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুতেই দেশ জুড়ে লকডাউন দেওয়ার বিরুদ্ধে মত দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার মতে, অর্থনৈতিক দিক থেকে দুর্বল পাকিস্তানের মতো দেশগুলো কঠিন লকডাউন মেনে চলতে পারবে না।

পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে লকডাউন দেওয়ার পরিবর্তে পাকিস্তানের পাঁচটি রাজ্যে নড়বড়ে পর্যায়ের লকডাউন দেয় পাকিস্তান সরকার। সে লকডাউনের বিধিনিষেধও গত সপ্তাহে উঠিয়ে নেওয়ার ঘোষণা দেয় তারা।

আর এসব ঘটনা প্রবাহে পাকিস্তানের করোনাভাইরাস পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত ১ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ১৭২ জনের।

বিশেষজ্ঞদের দাবি, পাকিস্তানে পর্যাপ্ত পরিমাণ টেস্ট হচ্ছে না। টেস্টের সংখ্যা বাড়ানো হলে আক্রান্ত আরও বাড়তে পারে। করোনায় আক্রান্ত পাকিস্তানের রাজ্যগুলোর মধ্যে পাঞ্জাব অন্যতম।

পাঞ্জাবের রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদসহ পাকিস্তানের রাজ্যগুলোকে পাঠানো এক চিঠিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, “বর্তমান পরিস্থিতি অনুযায়ী পাকিস্তান লকডাউন তুলে নেওয়ার পূর্ব শর্তগুলো পূরণ করতে পারেনি।

পূর্ববর্তি সংবাদ‘৩০ জুনের মধ্যে বকেয়া গ্যাস-বিদ্যুত বিল না দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে’
পরবর্তি সংবাদকরোনার এই সময়ে জ্বর এলে প্রথমেই যা করা প্রয়োজন