‘৩০ জুনের মধ্যে বকেয়া গ্যাস-বিদ্যুত বিল না দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে’

ইসলাম টাইমস ডেস্ক: বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন চলতি মাসের ৩০ তারিখের মধ্যে গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করতে হবে। ৩০ জুনের মধ্যে এসব বকেয়া বিল না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (১০ জুন) বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণের কারণে গ্যাস ও বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল জুন পর্যন্ত মওকুফ করা হয়েছিল।

করোনা পরিস্থিতি এখন তো আরও খারাপ। তাই বিলম্ব ফি মওকুফের বিষয়টি আর বাড়ানো হবে কি-না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা আর মোটেও বাড়বে না। কারণ আমরা মনে করি, এখন আস্তে আস্তে (আমরা) স্বাভাবিক হয়ে যাচ্ছি। এটা বাড়ালে আবার আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং, এ সময় সবার পার্টিসিপেট (অংশগ্রহণ) দরকার।’

পূর্ববর্তি সংবাদযোগী রাজ্যে গরু জবাই করলে দশ বছরের কারাদণ্ড, ৫ লাখ রুপি জরিমানা!
পরবর্তি সংবাদপাকিস্তানকে পুনরায় লকডাউন দেওয়ার পরামর্শ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা