স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে আটোয়ারী উপজেলার তোড়িয়া এলাকার দুলাল হোসেনের ৩ বছরের ছেলে সিয়াম হোসেন বাড়ির পাশেই খেলছিল। দীর্ঘ সময় তার কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি ছোট খাল থেকে তার ডুবন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের লোকজনের ধারণা হাঁসের বাচ্চার সাথে খেলার এক পর্যায়ে সবার অগোচরে ওই খালে পড়ে গিয়ে পানিতে ডুবে সিয়ামের মৃত্যু হয়েছে।
এদিকে সকালে তেঁতুলিয়া উপজেলায় শালবাহান ইউনিয়নের শহিদুল ইসলামের পাঁচ বছরের ছেলে আরিফ হোসেনও পানিতে ডুবে মারা যায়। সকালে আরিফ বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তার সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায় তারা। সেখান থেকে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
















