বাজেটে জীবন-জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: বাজেটে জীবন-জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জীবন-জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী ও কল্যাণময় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

বুধবার মাস র‌্যাপিড ট্রানজিট এমআরটি লাইনর ৫-এর নর্দান রুটের চুক্তি সই অনুষ্ঠানে তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে বিশেষজ্ঞদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবিদদের অভিজ্ঞতা ও পার্টির ইশতেহারের সঙ্গে সমন্বয় করেই বাজেট প্রণয়ন করা হবে।

বাজেট প্রণয়নে পরামর্শ নেয়া হয় না, বিএনপি মহাসচিবের এমন মন্তব্য সত্যের অপলাপ বলে অভিহিত করেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার মতামত নিয়েই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, সরকার ও দলের অভ্যন্তরে তিনি সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেন।

পূর্ববর্তি সংবাদটানা দ্বিতীয় দিনের মতো ৩ হাজারের বেশি করোনা শনাক্ত, মৃত্যু ছাড়াল ১ হাজার
পরবর্তি সংবাদআল্লামা শাহ আহমদ শফির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে