ভাষা সৈনিক অধ্যাপক আবদুল গফুরের স্ত্রীর ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: ভাষা সৈনিক এবং প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট অধ্যাপক আবদুল গফুরের সহধর্মিণী রাবেয়া খাতুন ( ৮০) আজ বুধবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন সিনিয়র সাংবাদিক মোস্তফা তারিক আল বান্নার মা।

আজ রাতে রাজধানীর গুলবাগের মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হচ্ছে বলে তারিক আল বান্না জানিয়েছেন।

তিনি তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সহধর্মিণী হারিয়ে ভাষা সৈনিক  অধ্যাপক আবদুল গফুরও খুব দুর্বল হয়ে পড়েছেন। তাঁর জন্যও সবার দোয়া কামনা করেছেন তারিক আল বান্না।

পূর্ববর্তি সংবাদকরোনা বিষয়ে বিভাগীয় নেতাদের নিয়ে বিএনপির ভার্চুয়াল সভা
পরবর্তি সংবাদআফগানিস্তানে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত ৭