আফগানিস্তানে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত ৭

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর শঙ্কা করছেন কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার গ্যাস বিস্ফোরণের পর ওই খনিটিতে ভূমিধসের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই দুই জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। আর বাকি পাঁচ শ্রমিকের মরদেহ রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

এ বিষয়ে প্রদেশিক সরকারের মুখপাত্র সেদিক আজিজি জানায়, খনিটির ভেতর এখনো আরো ১১ জন আটকা পড়ে আছেন। আজিজি বলেন, আমার মনে হয় না আমরা কাউকে জীবিত পাবো।

আফগানিস্তানে সম্প্রতি বেশ কয়েকটি খনি দুর্ঘটনা ঘটেছে। দেশটিতে কোন রকম প্রশিক্ষণ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঝুঁকি নিয়ে শ্রমিকরা খনিতে কাজ করেন। গত বছরেও আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশে খনিতে গ্যাস বিস্ফোরণে ছয় জন শ্রমিক নিহত হয়েছিলেন।

 

পূর্ববর্তি সংবাদভাষা সৈনিক অধ্যাপক আবদুল গফুরের স্ত্রীর ইন্তেকাল
পরবর্তি সংবাদবিবাড়িয়ার আলেম মাওলানা কেফায়েত উল্লাহ নূরের ইন্তিকাল