ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৫২ জন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭৩ লাখ ৫৭ হাজার ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ১২৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩৭ লাখ ৮৮ হাজার ৮৬৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫২ জন।
















