কাল সকালে বাজেট নিয়ে আ.লীগের প্রতিক্রিয়া জানাবেন ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল শুক্রবার (১২ জুন) এবারের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকাল ১১টায় অনলাইন ব্রিফিংয়ে প্রতিক্রিয়া তুলে ধরবেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এই তথ্য জানান।

বিপ্লব বড়ুয়া বলেন, প্রত্যেক বছর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পক্ষ থেকে বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইনে দলের প্রতিক্রিয়া জানাবেন সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পূর্ববর্তি সংবাদবাজেটে ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা, ভরসা ব্যাংক ঋণ
পরবর্তি সংবাদগত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩৭ জনের ২০ জনই ঢাকার