ওয়াইসির জরুরি ভার্চুয়াল বৈঠকে ইসরাইলের দখলদারি পরিকল্পনার নিন্দা

ইসলাম টাইমস ডেস্ক: গতকাল ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এক জরুরি ভার্চুয়াল বৈঠক হয়েছে, যাতে ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরে দখলদারি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার আনাদুলু এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

জরুরি সভায় ওয়াইসির সেক্রেটারি জেনারেল ইউসুফ বিন আল উসাইমিন ইসরাইলের সকল দখলদারি পরিকল্পনা প্রত্যাখ্যান করে নিজেদের অবস্থান পুনর্ব্যাক্ত করেন।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যাতে তারা ইসরাইলকে চুক্তি লংঘন করা থেকে বিরত রাখে এবং ফিলিস্তিনীদের অধিকার সুরক্ষায় এগিয়ে আসে।

এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালেকী ইসরাইলের দখলদারি পরিকল্পনার নস্যাৎ করার জন্য আরও জোরদার কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

পূর্ববর্তি সংবাদমালয়েশিয়ায় লক ডাউন প্রত্যাহার
পরবর্তি সংবাদআমেরিকায় ভাস্কর্য ভেঙ্গে লেখা হল ‘কলম্বাস গণহত্যার নায়ক’