ইসলাম টাইমস ডেস্ক: বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪০৯ জন বাংলাদেশি।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ৮ মার্চ থেকে কাতার-বাংলাদেশ যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে। কাতারের বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় যাত্রীরা কাতার থেকে ইস্যু করা করোনামুক্তির স্বাস্থ্য সনদ নিয়েছেন।
















