ইসলাম টাইমস ডেস্ক: প্রখ্যাত আলেম ও জনপ্রিয় ওয়ায়েজ কুমিল্লার সুধন্যপুর ইসলামিয়া মাদরাসার মোহতামিম মুফতী মুশতাকুন্নবী কাসেমীর পিতা, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল ও লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদের সাবেক খতীব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (১৩ জুন) শনিবার সুবহে সাদিকের সময় দেশের প্রবীণ এই আলেম ইন্তেকাল করেন বলে জানা যায়।
জানা গেছে, প্রবীণ এই আলেম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, আজ ফজরের সময় নামাজের জন্য ডাক দিতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মাওলানা আবদুল কুদ্দুস দেশের অসংখ্য আলেমের উস্তাদ ও খেলাফত মজলিসের লক্ষীপুর জেলা সভাপতি ছিলেন।
বাদ যোহর টুমচর ইসলামিয়া মাদরাসা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
















