ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের আলোচিত শহীদ আফ্রিদি। দেশটিতে করোনা ছড়িয়ে পড়লে শহীদ আফ্রিদি ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়া আফ্রিদি তাবলীগ জামাতের কাজে প্রায় সময় অংশগ্রহণ করেন। পেশাগত জীবনে শহীদ আফ্রিদি একজন ক্রিকেটার।
শনিবার দুপুরে নিজের করোনা আক্রান্তের খবর ফেসবুক পেজে জানিয়েছেন আফ্রিদি নিজেই।
নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল আমার। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। এরপর কোভিড-১৯ টেস্ট করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’
















