‘বাজেটে দুর্নীতি রোধ ও কালো টাকা বিনিয়োগের সুযোগ পরস্পরবিরোধী’

ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে অবস্থান আর কালো টাকা সাদা করার সুযোগ দেয়া পরষ্পরবিরোধী। প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানায়, গবেষণা সংস্থা-সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং-সানেম। তারা বলছে, মহামারির সময়ে যেভাবে বিভিন্ন খাতের মধ্যে গুরুত্ব ঠিক কোরে বরাদ্দ দেয়া উচিত ছিল তা করেননি অর্থমন্ত্রী। বাজেট ঘাটতি মোকাবিলায় পরামর্শ দেয়া হয় আন্তর্জাতিক উৎসের দিকে নজর দেয়ার।

বছর বছর সীমিত পরিসরে কালো টাকা সাদা করার সুযোগ থাকলে এবার ভেঙ্গে দেয়া হয়ছে সেই বাঁধ। জমিজমা থেকে শুরু করে ফ্লাট-ভবন কেনা, ব্যাংকে জমা, সঞ্চয়পত্র-শেয়ার-বন্ড কেনায় অপ্রদর্শিত অর্থে ১০ শতাংশ কর দিয়েই বিনিয়োগ করা যাবে। উৎপাদনশীল শিল্পে বিনিয়োগের আগের সুযোগও বহাল থাকবে।

গবেষণা সংস্থা সানেম বলছে, দেশে বেশি পরিমাণে কালো টাকা থাকার হিসাব হয়তো জানেন অর্থমন্ত্রী। যদিও স্বাধীনতার পর থেকে সুযোগ দিয়েও তেমন একটা কালো টাকা সাদা হয়নি।

সানেমের মতে, প্রত্যাশা অনুযায়ি চিকিৎসা ব্যবস্থা ঠিক করতে কোন সুনির্দিষ্ট পরিকল্পনা দেয়া হয়নি বাজেটে। বরাদ্দও অনেক কম।

অন্যদিকে ভঙ্গুর ব্যাংক খাত থেকে কাড়ি কাড়ি টাকা ধারের লক্ষ্য সরকারের। সবমিলিয়ে অর্থায়নে বেশ চাপে থাকবে সরকার। তাই আন্তর্জাতিক অঙ্গনে চোখ রাখার পরামর্শ সানেমের।

অন্যান্য গবেষণা সংস্থার মতো, এবারের বাজেটকে গতানুগতিক বলে মন্তব্য করেছে সানেমও।

পূর্ববর্তি সংবাদডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা স্থিতিশীল, তবে ঝুঁকিমুক্ত নন
পরবর্তি সংবাদঅব্যাহত অপরাধযজ্ঞের প্রতিবাদে ইসরাইলে অগ্নি বেলুন ও ঘুড়ি পাঠাচ্ছে ফিলিস্তিনিরা