ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলকে ইসলামী অর্থনীতির কেন্দ্রস্থল বানানোর ঘোষণা দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। খবর ডেইলি সাবাহের।
রোববার (১৪ জুন) ইস্তাম্বুলে অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক ইসলামী অর্থনীতিবিষয়ক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, চলমান উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় ইসলামী অর্থনীতি। বস্তুগত সম্পদের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও সবার জন্য অসম নীতি তৈরি সম্ভব নয়।
গত কয়েক দিন আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদপ্রাপ্ত ঐতিহাসিক নগরী কনস্টন্টিনোপল (ইস্তাম্বুল) বিজয়কে উসমানী শাসকদের দখলদারিত্ব আখ্যা দিয়েছিল মিসরের রাষ্ট্রীয় ইফতা বোর্ড ‘মিসর দারুল ইফতা’। সিসির নেতৃত্বাধীন সরকারের মদদপুষ্ট ইফতা বিভাগটির এই মন্তব্যের পরে এরদোগানের নতুন এই ঘোষণা তার সমালোচকদের জন্য চপেটাঘাত মনে করছেন বিশ্লেষকরা।
















