ইসলাম টাইমস ডেস্ক: দেশে রেড জোন ও সাধারণ ছুটি নিয়ে এখন, হ-য-ব-র-ল অবস্থা! কোন কোন এলাকা রেড জোনের মধ্যে পড়েছে, সেটি এখনও ঘোষণা করা হয়নি। অথচ সরকারি নির্দেশনায় রেড জোনে সাধারণ ছুটি থাকার কথা বলা হয়েছে।
এ বিষয়ে সঠিক কোনো তথ্য বা নির্দেশনা নেই, স্থানীয় প্রতিনিধির কাছে। ফলে, পুরোপুরি অন্ধকারে আছেন সাধারণ মানুষ। তাই এক ধরনের শঙ্কা আর উদ্বেগে দিন কাটছে তাদের।
বিষয়টি দ্রুত স্পষ্ট করার দাবি জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
অনুমোদিত অঞ্চলে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। তবে, বন্ধ থাকবে সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও অনুষ্ঠান আয়োজন।
















