ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতিতে তিন মাস বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান।
তিনি বলেন, রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার প্রথম প্রহরে রাত ২টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ৩৩ যাত্রী নিয়ে ঢাকায় আসে।
আর রাত ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে ২৭৪ যাত্রী নিয়ে দোহার উদ্দেশ্যে ছেড়ে যায় কাতার এয়ারওয়েজের একটি বিমান।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়। এমনকি অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ রাখা হয় কিছু দিন।
















