খাজা মঈনুদ্দীন চিশতি রহঃকে নিয়ে ইন্ডিয়ান সাংবাদিকের অবমাননায় নিন্দা জমিয়ত প্রধানের

ছবি: মিল্লাত টাইমস

ইসলাম টাইমস ডেস্ক: হযরত খাজা মঈনুদ্দীন চিশতি রহঃকে নিয়ে ইন্ডিয়ান ‘নিউজ ১৮’ নামক টিভি চ্যানেলের সাংবাদিক আমিষ দেভগানের অবমাননাকর মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছেন জমিয়তে ওলামায়ে হিন্দের প্রধান মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি। খবর মিল্লাত টাইমসের।

মিল্লাত টাইমসের খবরে বলা হয়েছে, ‘নিউজ ১৮’ চ্যানেলের একটি লাইভ শোতে এই সাংবাদিক খাজা মঈনুদ্দীন চিশতি রহঃকে ডাকাত অভিহিত করে মানুষকে জোরপূর্বক ধর্মান্তরিত করার অপবাদ দেয় আধ্যাতিকতার রাহবার  খাজা মঈনুদ্দীন চিশতী রহঃ-এর উপর।

সাংবাদিকের এমন দৃষ্টতাপূর্ণ মন্তব্যের জবাবে মাওলানা আরশাদ মাদানি বলেছেন, রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতায় সাংবাদিকদের দৌরাত্ম এতোটাই বেড়ে গেছে যে, মুসলমান, ইসলাম ও মুসলমানদের জীবনাচার নিয়ে বিষোদগারের সাথে সাথে এখন তারা মসজিদ, মাদরাসা ও খানকাগুলো নিয়েও আঘাত করছে।

তিনি বলেছেন, আধ্যাতিক রাহবার  খাজা মঈনুদ্দীন চিশতী রহঃকে নিয়ে নিউজ ১৮-এর সাংবাদিকের অবমাননাকর মন্তব্য শুধু ভারত নয় পুরো বিশ্বের মুসলিমদের হৃদয়ে আঘাত করেছে।

তিনি আরো বলেছেন,খাজা মঈনুদ্দীন চিশতী রহঃকে শুধু মুসলমানরা নয় হিন্দুদের একটা বড় অংশও শ্রদ্ধা করে। সেই হিন্দুরাও সাংবাদিকের এমন মন্তব্যে কষ্ট পেয়েছেন বলে মনে করেন জমিয়ত প্রধান।

তিনি বলেন, খাজা মঈনুদ্দীন চিশতী রহঃ ইসলামের সাম্য ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে ছিলেন এই ভূখন্ডে, তিনি সব ধর্ম-বর্ণের মানুষকে ভালবাসতেন, তর্কবিতর্কের ঊর্ধ্বে থাকা এই আধ্যাতিকতার রাহবারকে নিয়ে সাংবাদিকের অবমাননাকর মন্তব্যের যত নিন্দাই করা হোক না কেন তা কম হবে। তাই এই টিভি চ্যানেল ও  সাংবাদিকের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিতে  সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে ওলামায়ে হিন্দের প্রধান মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি।

এছাড়াও ‘নিউজ ১৮’টিভি চ্যানেলের সাংবাদিক আমিষ দেওয়ানের অবমাননাকর মন্তব্যের কঠোর নিন্দা জানানো হয়েছে উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে।

উল্লেখ্য, ভারতে মুসলমানদের বিরুদ্ধে মিডিয়ার বিষোদগার ও তাবলিগী সাথীদের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার অপবাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা করেছে জমিয়তে ওলামায়ে হিন্দ। আগামী ১৯ জুন মামলাটির শুনানি হবে। জমিয়তে ওলামায়ে হিন্দ খাজা মঈনুদ্দীন চিশতি রহঃকে নিয়ে নিউজ ১৮-এর সাংবাদিকের এই অবমাননাকর মন্তব্যকেও সেই মামলার অন্তর্ভুক্ত করেছে।

মিল্লাত টাইমস অবলম্বনে ওমর দামির

পূর্ববর্তি সংবাদইউনাইটেড হাসপাতালের শীর্ষ ৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরবর্তি সংবাদকুয়েতে ৮ দিনের রিমান্ড শেষে জেলহাজতে এমপি পাপুল