ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট (র্যাপিড ডট ব্লট) কার্যকর নয়, তবে পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিতে সহায়ক হবে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (১৭ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্যের অ্যান্টিবডি টেস্ট কিটের কার্যকারিতা যাচাই শেষে চূড়ান্ত ফলাফল দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ।
বিএসএমএমইউ জানায়, এটি রোগ শনাক্তে কার্যকর নয়, তবে পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিতে সহায়ক হবে।
এর আগে আজ দুপুর ১২টায় অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বে গঠিত কমিটি বিএসএমএমইউ উপাচার্যের কাছে কিটের কার্যকারিতা পরীক্ষার প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনের কপি গণস্বাস্থ্য কেন্দ্র ও ঔষধ প্রশাসন অধিদপ্তরকে দেওয়া হবে বলে জানান বিএসএমএমইউ উপাচার্য।
















