ইসলাম টাইমস ডেস্ক: আত্মসাতের অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের পর এবার আটক হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীর।
তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এই বিষয়ে জানতে কাউনিয়া থানা পুলিশের ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিকভাবে হাদিস মীরকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।
প্রসঙ্গত পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীরের বিরুদ্ধে সাম্প্রতিকালে অবৈধভাবে বিপুল অর্থের মালিক হওয়াসহ টিআর কাবিখা আত্মসাতের অভিযোগ ওঠে।
সর্বশেষ নিজগ্রাম সদর উপজেলার সাপানিয়ায় জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে মারধর করে হাসপাতালে পাঠানো এবং উল্টো মামলা দিয়ে তাদের গ্রেফতার করিয়ে কারাগারে প্রেরণ করার অভিযোগ রয়েছে হাদিস মীরের বিরুদ্ধে। এক্ষেত্রে তিনি প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রশাসনিক সুবিধা নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
















