ইসলাম টাইমস ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে কয়েকটি রকেট আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইরাকি গণমাধ্যম। আজ (বৃহস্পতিবার) ভোররাতে এই রকেট হামলা হয়।
কোনো কোনো ইরাকি গণমাধ্যম তিনটি রকেটের আঘাত হানার কথা জানিয়েছে; আবার কোনো কোনো গণমাধ্যম অন্তত চারটি রকেট হামলার খবর দিয়েছে। বাগদাদের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা আজ ভোররাতে মার্কিন দূতাবাস থেকে সাইরেন বাজার শব্দ শুনেছেন।
তবে এসব রকেট ঠিক কোথায় গিয়ে পড়েছে এবং তাতে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে ইরাকি গণমাধ্যম এখনো কিছু জানায়নি।
বাগদাদের মার্কিন দূতাবাসের পাশাপাশি ‘আত-তাজি’ ও ‘আল-বালাদ’ ঘাঁটিসহ ইরাকে অবস্থিত মার্কিন সেনাদের ঘাঁটিগুলোতে বিগত কয়েক মাসে বেশ কয়েকবার রকেট হামলা হয়েছে।
















