করোনা নিয়েই সংসদে গিয়েছিলেন টিপু মুনশি-মোকাব্বির খান

ইসলাম টাইমস ডেস্ক: করোনা শনাক্ত হয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আর গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মোকাব্বির খানের। করোনা নিয়েই এই দুই জনপ্রতিনিধি সম্প্রতি সংসদে গিয়েছিলেন। তবে তারা জানতেন না যে তারা করোনা আক্রান্ত। পরে পরীক্ষায় ধরা পড়ে।

 

জানা গেছে, এ পর্যন্ত ১৩ জন সংসদ সদস্য (এমপি) করোনা আক্রান্ত হয়েছেন। এমপিদের মধ্যে একজন সাবেক চিফ হুইপও রয়েছেন।

১৩ এমপির মধ্যে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য আছেন ৩ জন। তারা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। আর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সাবেক সাস্থ্যমন্ত্রী ও বর্তমান সংসদের সদস্য মোহাম্মদ নাসিমও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

পূর্ববর্তি সংবাদশিশু-কিশোরদের ক্ষেত্রে কিছু মাসআলার ভুল প্রয়োগ
পরবর্তি সংবাদমোহাম্মদ নাসিমকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে এবার রাবি শিক্ষক গ্রেফতার