ভর্তি নেয়নি কোন হাসপাতাল, পথেই ইন্তেকাল ওলামা বাজার মাদরাসার প্রবীণ মুহাদ্দিসের

ফেনীর জামিয়া হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসা। ছবি: সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন ফেনীর ঐতিহ্যবাহী জামিয়া হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসার প্রবীণ মুহাদ্দিস ও নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আবু তাহের মুহাম্মদ আব্দুল্লাহ। অবস্থার অবনতি হলে আজ তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে কোন হাসপাতালে ভর্তি নেওয়া না হলে ফেরার পথে ইন্তেকাল করেন তিনি।

আজ আসরের পরে সদ্য প্রয়াত এই প্রবীণ মুহাদ্দিসের জানাজা শেষে মাদরাসার মাঠেই তাকে দাফন করা হয়েছে বলে ইসলাম টাইমসকে জানিয়েছেন ওলামা বাজার মাদরাসার মুফতি মুহাম্মদ ইমদাদুল্লাহ।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে ফেরার পথে তিনি ইন্তেকাল করেন বলে জানান তিনি।

দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন মাওলানা আবু তাহের মুহাম্মদ আব্দুল্লাহ। সপ্তাহ খানেক আগে অবস্থার অবনতি হলে আজ তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে কোন হাসপাতালে ভর্তি নেওয়া না হলে ফেরার পথে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুর সময় দেশের প্রবীণ এই  আলেমের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে, ৫ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

সদ্য প্রয়াত মাওলানা আবু তাহের মুহাম্মদ আব্দুল্লাহ লেখক হিসেবেও পরিচিত ছিলেন। একেবারে সাধারণ জীবন যাপন করতেন বলে তার পরিচিতজনদের কাছ থেকে জানা গেছে।

মাদরাসা সংশিষ্টরা ইসলাম টাইমসকে জানিয়েছেন, হেফজখানা  থেকে ওলামা বাজার মাদরাসায় শুরু হয় হাফেজ মাওলানা আবু তাহের মুহাম্মদ আব্দুল্লাহর শিক্ষা জীবন। এরপর দাওরা হাদিস শেষে এখানেই শিক্ষকতা শুরু করেন তিনি। জীবনের কয়েক ধাপ শেষে এই মাদরাসার মাটিতেই চির নিদ্রায় শায়িত হলেন হাফেজ মাওলানা আবু তাহের মুহাম্মদ আব্দুল্লাহ।

পূর্ববর্তি সংবাদসুন্দরবনের গভীর জঙ্গলে মিলল জলদস্যুদের অস্ত্র তৈরির কারখানা
পরবর্তি সংবাদকিট সংকটে ‘রেড জোন’ নারায়ণগঞ্জে নমুনা পরীক্ষা বন্ধ