ইসলাম টাইমস ডেস্ক: করোনা আক্রান্ত হয়েছেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার ইঞ্জিনিয়ার মোশাররফ নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপশি দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তিনি জানান, বর্তমানে বাসাতেই আছেন। শারীরিক অবস্থা মোটামুটি ভালো। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
















