ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্য বিভাগের কোনো কোনো কর্মকর্তার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে জানিয়ে সমন্বয়হীন, অযাচিত বক্তব্য থেকে তাদের বিরত থাকার অনুরোধ জানানআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে, ঠিক তখন স্বাস্থ্য বিভাগের কোনো কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে। এ ধরনের সমন্বয়হীন, অযাচিত বক্তব্য থেকে তাদের বিরত থাকার অনুরোধ জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সংকটে চিকিৎসকসহ সম্মুখযোদ্ধা ও সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, শেখ হাসিনা সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কারী যত ক্ষমতাবানই হোক তার রেহাই নেই।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সংক্রমণের বর্তমান পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনকে সহযোগিতা করারও আহ্বান জানান।
















