ব্রাজিলে ১০ লাখ ছাড়াল আক্রান্ত, মৃত্যু ৪৯ হাজার

ইসলাম টাইমস ডেস্ক: আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থান এখন দ্বিতীয়। করোনার সার্বক্ষণিক পরিসংখ্যান প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ হিসাব বলছে, ব্রাজিলে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন ১০ লাখ ৯ হাজার ৬৯৯ জন।

এ সময়ে নতুন করে আরও ৫৫৮ জনের মৃত্যুর পর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৪৮ হাজার ৯৫৪ জন।

দেশটিতে করোনার আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় ২৬ ফেব্রুয়ারি। প্রাদুর্ভাব শুরুর প্রথমদিকে দেশটিতে ভাইরাসটির প্রকোপ ততটা না ছড়ালেও মে ও জুন থেকে প্রকোপ বাড়তে থাকে। দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট এর ভাইরাসকে সামান্য ফ্লু বলে অভিহিত করার মাশুল দিতে হচ্ছে পুরো ব্রাজলিকে।

পূর্ববর্তি সংবাদতা’লীমের  উদ্দেশ্য তাবলীগ, তাবলীগের উদ্দেশ্য তা’লীম
পরবর্তি সংবাদমহামারীর সময়েও অবিশ্বাস্য গতিতে চলছে ‘দুর্নীতি এক্সপ্রেস’ ট্রেন: রিজভী