ইসলাম টাইমস ডেস্ক : জম্মু-কাশ্মীরের সোপিয়ান ও পাম্পোরে গত ২৪ ঘণ্টায় ভারতীয় সেনাবাহিনীর অভিযানে ৮ জন নিহত হয়েছেন। তখন পাম্পোরে একটি মসজিদেও অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী।
অপরদিকে সোপিয়ানে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে আরও ৫ স্বাধীনতাকামী নিহতের কথা জানানো হয়। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৮ জন নিহত হয় বলে গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে।
















