সপরিবারে সাংবাদিক আবেদ খানের কোভিড-১৯ পজিটিভ

ইসলাম টাইমস ডেস্ক: সপরিবারে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে সিনিয়র সংবাদিক ও দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক আবেদ খানের। শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা দিলে শনিবার (২০ জুন) রিপোর্ট পজিটিভ এসেছে। আবেদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করতে দেই। এর ফলাফল আজ পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে।’

তিনি জানান, ‘শরীরের অবস্থা এখন আগের তুলনায় বেশ ভালো। হালকা জ্বর আসে। খাবারের স্বাদ পাচ্ছি না। এছাড়া অন্য কোনও উপসর্গ নেই। শ্বাসকষ্ট নেই। অক্সিজেন সাপ্লাই ভালো আছে।’

আবেদ খান জানান, তিনি ছাড়াও তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মীও করোনা আক্রান্ত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদসামাজিক নিরাপত্তা, নৈতিকতা ও স্বাস্থ্যখাতে আরো নজর দিন
পরবর্তি সংবাদকাল থেকে সৌদি আরবে কারফিউ প্রত্যাহার