বাংলাদেশে জনগণের মধ্যে সচেতনতা খুবই কম: চীনের বিশেষজ্ঞ দল

ইসলাম টাইমস ডেস্ক: করোনার মতো ভাইরাসের বিষয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সচেতনতা খুবই কম বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত চীনের বিশেষজ্ঞ দল। নমুনা পরীক্ষাও কম। তবে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক কম সত্ত্বেও তারা অসাধারণ কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছে চীনা প্রতিনিধি দলটি।

আজ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় তারা এসব কথা বলেন। আগামীকাল দেশে ফিরে যাবে বিশেষজ্ঞ দলটি।

করোনাভাইরাসের চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতার লক্ষে গত ৮ই জুন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি  ঢাকায় আসে।

করোনা আক্রান্ত শনাক্তে নমুনা পরীক্ষা কম হচ্ছে বলে জানিয়ে বিশেষজ্ঞ দলটির পক্ষ থেকে বলা হয়, এখনো বাংলাদেশে করোনা টেস্টের পরিমাণ খুবই কম। দেশের সকল বিভাগে ল্যাবরেটরিও নেই।

পূর্ববর্তি সংবাদটাঙ্গাইলে ইয়াবা কারবারী গ্রেফতার
পরবর্তি সংবাদকরোনা আক্রান্ত রোগীর ৩০ মিনিট অক্সিজেনের বিল ৮৬ হাজার টাকা!