রোগী কমানোর জন্য করোনা টেস্ট কমাতে বললেন ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক: এ বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন । বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে শীর্ষে অবস্থান করছে দেশটি । এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা রোগী কমানোর জন্য টেস্টের হার কমিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার একটি নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প এমনটি জানান।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় নির্বাচনী সমাবেশে করোনা টেস্ট নিয়ে ট্রাম্প বলেন, এখানেই সমস্যা। আপনি যখন টেস্ট বাড়িয়ে দেবেন, তখন আপনি অনেক আক্রান্ত পাবেন। সুতরাং আমি বলেছি টেস্ট কমিয়ে দাও।

তবে ট্রাম্প নির্বাচনী প্রচারণায় এই কথা মজা করে বলেছেন কি না সেটি বোঝা যায়নি।

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাস: ইয়েমেন থেকে কোথায় যাবে সোমালিয়ার শরণার্থীরা
পরবর্তি সংবাদকুয়েতে আটক এমপি পাপুলের ১৪০ কোটি টাকা ফ্রিজ করার আবেদন