সিলেটের কোম্পানীগঞ্জে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

গতকাল শনিবার (২০ জুন) বিকালে উপজেলার কালাইরাগ সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাস উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের শাতাল গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) রজি উল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বাবুল বিশ্বাস  সীমান্ত এলাকায় যাওয়ার পর ওপার থেকে খাসিয়ারা গুলি ছুড়ে বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদঅমুসলিম প্রতিবেশি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া যাবে কি?
পরবর্তি সংবাদরাস্তায় ময়লা ফেলে রাখলে ওয়াসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: মেয়র তাপস