ইসলাম টাইমস ডেস্ক: পুরান ঢাকার নারিন্দায় অনুমোদনহীন মাস্কের কারখানায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। জব্দ করা হয় এক লাখ মাস্ক ও মাস্ক তৈরির ১ হাজার কেজি উপকরণ।
গ্রেপ্তার হওয়া পাঁচজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, করোনা সংক্রমণের শুরু থেকেই মাস্ক তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিলো।
এ বিষয়ে সিআইডি বাদী হয়ে ওয়ারি থানায় মামলা দায়ের করেছে। এ ধরনের নিম্নমানের ও অনুমোদনহীন মাস্ক তৈরির কারখানা ও এর সাথে জড়িতদের ধরতে ধারাবাহিক অভিযান চলবে বলে জানায় সিআইডি।
















