পাকিস্তানের জামিয়া বিন্নুরিয়া আলামিয়ার মুহতামিম মুফতি নাঈমের ইন্তিকাল

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের প্রসিদ্ধ মাদরাসা জামিয়া বিন্নুরিয়া আলামিয়ার মুহতামিম মুফতি নাঈম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাযার নামাজ আজ আসরের পর জামিয়া বিন্নুরিয়ায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ইন্তিকালের আগে তিনি অনেকদিন যাবত অসুস্থ ছিলেন।

মুফতি নাঈম  রাহ. ১৯৫৮ খৃস্টাব্দে করাচিতে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে অর্জনের পর জামিয়াতুল উলূমিল ইসলামিয়া বানোরী টাউনে ভর্তি হয়ে সেখানে পড়ালেখা সম্পন্ন করেন৷ তারপর দীর্ঘ দিন বছর সেখানে অধ্যাপনা করেন।

১৯৭৯ খৃস্টাব্দে তার পিতা ক্বারী আব্দুল হালিম রাহ. -এর তত্ত্বাবধানে জামিয়া বিনুরিয়া প্রতিষ্ঠা হয়। এখন সেখানে প্রায় ৮ হাজার শিক্ষার্থী পড়ালেখা করেন।

পারিবারিক জীবনে মুফতি নাঈম সাহেব ৩ ছেলে ও ২ মেয়ের জনক ছিলেন।

তিনি ৭ খণ্ডে বিস্তৃত তাফসিরে রুহুল ক্বুরআন, শরহে মাক্বামাতসহ বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন।

তার ইন্তিকালে শোক প্রকাশ করে মুফতি মুহাম্মদ তাকি উসমানি লিখেছেন, মাওলানা মুফতি নাঈম রহ. এর ইন্তিকাল জাতির জন্যে এক শোকসংবাদ। তার খেদমত কখনো ভোলার মত নয়। তার প্রতিষ্ঠান পাকিস্তানের একমাত্র প্রতিষ্ঠান  যেখানে দুনিয়ার সব জায়গা থেকে ছাত্ররা ইলম শিখতে আসে। আল্লাহ তাআলা তাকে উচ্চ মাকাম দান করুন এবং পরিবারকে সবরে জামিল দান করুন।

 

পূর্ববর্তি সংবাদপ্রেম করে বিয়ে, মাস না যেতেই স্ত্রীকে হত্যা
পরবর্তি সংবাদকরোনায় আক্রান্ত কর্মীদের নিয়েই নির্বাচনী সভা শুরু করলেন ট্রাম্প