রাজধানীর প্রতিটি ওয়ার্ডের সব নর্দমা মাসে দু’বার করে পরিষ্কার করা হবে জানিয়ে ওয়াসাকে উদ্দেশে করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তাহলে জরিমানা করা হবে, আপনাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ সময় জনগণকে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানিয়ে তাপস বলেন, কোথাও যদি নর্দমা আটকে যায়, যদিও উপচে পড়ে কিংবা যদি কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তারপরও যদি সুরাহা না হয় তাহলে সরাসরি আমাকে জানাবেন।
এর আগে ব্যারিস্টার তাপস নগরীর ৩৩ নং ওয়ার্ডের আগা সাদেক রোডের নর্দমায়ও বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
















