ইসলাম টাইমস ডেস্ক: গতকাল চাঁদপুরে বিকাশ এজেন্টের খোয়া যাওয়া ৬১ লাক্ষ টাকা ফিরিয়ে দিয়েছেন ১৫ বছর বয়সী কিশোর অটো চালক সজিব। যে বয়সে বই-খাতা-কলমের সাথে সম্পর্ক থাকার কথা, সে বয়সে অটোরিকশায় হাত রেখে জীবিকা নির্বাহ করে সে। চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্যশ্রীরামদী এলাকার দিনমজুর দেলোয়ার সর্দারের এই কিশোর ছেলেটির সততায় চাঁদপুর বিকাশ এজেন্ট মালিক ফিরে পেয়েছে নিজেদের ভুলে অটোরিকশায় ফেলে যাওয়া ৬১ লাখ টাকা।
আর এ ঘটনা ২১ জুন রোববার চাঁদপুরে টক অব দ্যা টাউনেনে পরিণত হয়েছে।
সজীব জানান, রোববার সকাল ১১ টার সময় পালবাজার ব্রিজের চত্বর থেকে খালি গাড়ি নিয়ে পৌরসভার সামনে দিয়ে যাবার সময় তিন যাত্রী ইউসিবিএল ব্যাংক থেকে টাকা নিয়ে তার অটোরিকশায় উঠে। তারা শহরের জেএম সেনগুপ্ত রোড জোড়পুকুর পাড় যায়। সেখানে গিয়ে যাত্রী তিনজন নেমে ভাড়া দিয়ে নেমে যায়। মনের ভুলে ওই তিনযাত্রী লালবাগে থাকা টাকার ব্যক্তি অটোরিকশা’র ছিটে ফেলে রেখে যায়।
ব্যাগসহ গাড়িটি নিয়ে সজীব প্রায় আধা ঘন্টা সেখানে দাঁড়িয়ে ছিল কেউ না আসায় সে তার গাড়ি নিয়ে চলে যায়। পরবর্তীতে সজীব টাকার ব্যাগ বুঝতে পেরে ভয় পেয়ে, টাকার ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য তার বোনজামাইর সাথে আলাপ করে।
বোনজামাই বিষয়টি এলাকার প্রতিবেশী বাদলকে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী বাদল বেপারিকে জানায়। বাদল ঘটনাটি সাথে সাথে চাঁদপুর মডেল থানা অফিসার ইনর্চাজ নাসিম উদ্দিনকে জানালে থানা ও পুরাণবাজার ফাঁড়ি পুলিশ সজীবের দেওয়া তথ্য অনুযায়ী তার গ্যারেজ থেকে সেই টাকা উদ্ধার করে।
টাকাগুলো যে অবস্থায় গাড়ির সিটে রাখা ছিল, সেই অবস্থায় পুলিশ উদ্ধার করে।
অটোরিকশা চালক কিশোর সজিব ও বাদল বেপারীর এই দৃষ্টান্ত সকলের কাছেই প্রশংশিত হয়।
চাঁদপুর জেলার পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান জানান, শনিবার দুপুরে (আনুমানিক সাড়ে ১২টার দিকে) যখন রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম স্যারের সভাপতিত্বে রেঞ্জের ১১ টি জেলার ক্রাইম কনফারেন্স চলছিল, তখন একটি ফোন আসে, চাঁদপুর জেলার প্রধান বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা ছিনতাই হয়েছে। অতঃপর বিকাল ৪টা থেকে শুরু হওয়া আইজিপি স্যারের ভিডিও কনফারেন্স শেষ হওয়ার পরে, বিষয়টি নিয়ে কাজ করতে যেয়ে, অবাক করা একটি ফোন এলো।
পুলিশ সুপার জানান, ফোনের ওপাশ থেকে একজন বললেন, “স্যার পুলিশ পাঠান, একটা ব্যাগ পাওয়া গেছে!”
অতঃপর ফোনে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেই সিএনজি চালক এবং ব্যাগ চাঁদপুর সদর থানায় এনে, সকল সাংবাদিকের সামনে খোলার পরে, ৬১ লক্ষ টাকা (সম্পূর্ণ টাকা) পাওয়া যায়; এবং বিকাশ এজেন্টকে পুরো টাকা বুঝিয়ে দেওয়া হয়।
জানা গেছে, সিএনজি চালক টাকার ব্যাগ বুঝতে পেরে ভয় পেয়ে, যে গ্যারেজে সিএনজি রাখে, সেই গ্যারেজের অন্য আরেকজনকে দিয়ে, পুলিশকে মেসেজটি জানিয়েছিল।
আরো পড়ুন: চাঁদপুরে বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা নিয়ে অটোচালক উধাও















