ভারত অধিকৃত আরও একটি অঞ্চলকে নিজেদের বলে দাবি করছে নেপাল

ইসলাম টাইমস ডেস্ক: ভারত অধিকৃত আরও একটি অঞ্চলকে নিজেদের বলে দাবি করছে নেপাল। এটি ভারতের বিরুদ্ধে নেপালের ফের বড় ধরণের কোনো পদক্ষেপ। নেপাল বিহার সরকারকে সীমান্ত সংলগ্ন এলাকায় বাঁধ সংস্কারের কাজ বন্ধ করতে বাধ্য করেছে। সেইসঙ্গে নেপালের দাবি, ওই অঞ্চল তাদের।

 

প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সীমান্তে বিহারের পূর্ব চম্পারণ জেলায় বাঁধ সংস্কারের কাজ করছিল বিহারের পানি সম্পদ দফতর। সেই কাজ বন্ধ করে দিয়েছে নেপাল। তাদের দাবি, ওই এলাকা নেপালের ভূখণ্ডে পড়ে।

বিহার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, লাল বাকি নদীতে বাঁধের কাজ জোর করে থামিয়ে দিয়েছে নোপাল সরকার। বহুদিন আগে থেকেই লাল বাকি নদীতে ওই বাঁধ ছিল। হঠাৎ করে তারা কাজে বাধা দিয়েছে।

পূর্ববর্তি সংবাদত্রাণ বিতরণে সরকারি দলের হামলা চলমান দুঃশাসনেরই ভয়াবহ নজির: ফখরুল
পরবর্তি সংবাদদেড় হাজার ছাড়াল মৃত্যুর সংখ্যা, নতুন শনাক্ত ৩ হাজার ৪৮০ জন