ইসলাম টাইমস ডেস্ক: আজ সোমবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে ১৪৪১ হিজরি সনের জিলকদের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তাই দেশের কোথাও চাঁদ দেখা তা জানানোর অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
রোববার ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়- বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নীচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হল।
টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
















