করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: করোনা মুক্ত হয়ে চিকিৎসায় থাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাসায় ফিরেছেন। রবিবার রাতে বাসায় ফিরেছেন তিনি। তার সর্বশেষ করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

তবে মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।

করোনা সংক্রমিত হয়ে বাসায় চিকিৎসা নেওয়ার পর গত ১৩ জুন রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকে।

গত ১২ জুন নমুনা পরীক্ষায় মন্ত্রী ও তার স্ত্রীর করোনা পজিটিভ ফল আসে। করোনা আক্রান্ত হন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমান, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফও।

পূর্ববর্তি সংবাদপ্রাণীদের ওপর অস্ত্র পরীক্ষা চালাচ্ছে ইহুদি ইসরাইলি বাহিনী
পরবর্তি সংবাদকরোনা: ব্রাজিলে অর্ধলক্ষ ছাড়াল মৃত্যুর সংখ্যা