সন্ধ্যায় চাঁদ দেখলে জানানোর অনুরোধ করল জাতীয় চাঁদ দেখা কমিটি

ইসলাম টাইমস ডেস্ক:  আজ সোমবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে ১৪৪১ হিজরি সনের জিলকদের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তাই দেশের কোথাও চাঁদ দেখা তা জানানোর অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নীচের  টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হল।

টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

পূর্ববর্তি সংবাদকুমিল্লায় করোনা আক্রান্ত বাবাকে ডাস্টবিনে ফেলল সন্তানরা
পরবর্তি সংবাদনবীন আলেমদের পাশ্চাত্যের উপর কাজ করা উচিত