আরও ৪৩ জনের মৃত্যু, নতুন করোনা শনাক্ত ৩ হাজার ৪১২ জনের,

ইসলাম টাইমস ডেস্ক: ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪১২ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৫৪৫ জন। গত

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৪১২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ৫৪৫ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন  ৮৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৭ হাজার ৩৬৫ জন।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা আযিযুর রহমান হাযরাভীর ইন্তেকাল
পরবর্তি সংবাদদ্বীন মানতে হীন মনোভাব কেন?