বাজেট সমালোচনায় ইনু: করোনা এবং দুর্নীতি পুষে রেখে অর্থনীতি সচল হবে না

ইসলাম টাইমস ডেস্ক: চলতি বাজেটের সমালোচনায় মুখ খুললেন জাসদ সভাপতি হাসানুল হক ইনুও। ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ ও প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজ ছাড়া কোভিড-১৯ মোকাবিলায় প্রস্তাবিত বাজেটে কোনও বরাদ্দ নেই বলে তার অভিযোগ।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘করোনা পুষে রেখে অর্থনীতি সচল হবে না। দুর্নীতি পুষে রেখে করোনা মোকাবিলা, অর্থনীতি সচল করা যাবে না। স্বচ্ছতা, সমন্বয়হীনতা ও অদক্ষতা দূর করে স্তরে স্তরে সুশাসন কায়েম করতে হবে।’

মঙ্গলবার (২৩ জুন) ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘এবার দরকার ছিল ছকের বাইরে একটা বাজেট। কিন্তু বাজেট দেখে মনে হচ্ছে, দেশে করোনা বলে কিছু নেই। এটি অস্বাভাবিক সময়ের একটি স্বাভাবিক বাজেটমাত্র।’

পূর্ববর্তি সংবাদমুন্সীগঞ্জে প্রতিবেশীর লাঠির আঘাতে ছাত্রলীগ নেতার মাথায় ১১ সেলাই
পরবর্তি সংবাদবাধ্যবাধকতা থাকলেও অনেকেই ব্যবহার করছেন না মাস্ক, ফলে বাড়ছে ঝুঁকি