একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষ কিছু পায়: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের জন্য কথা বলে গেছে মন্তব্য করে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষ কিছু পেয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনির্ধারিত আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ৮ম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপনা করা হয়েছে বলে ঘোষণা দেন স্পিকার। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনির্ধারিত আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আজকে এই দিনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা এদেশকে ক্ষুধা, দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। জাতির পিতার স্বপ্ন পূরণ করবো। মানুষের কল্যাণে আমরা কাজ করে যাবো। আজকের দিনে জাতির পিতার কাছে এটাই আমাদের অঙ্গীকার।

পূর্ববর্তি সংবাদহাতিয়ায় বাজারে অগ্নিকাণ্ডে নিহত ২, পুড়ে ছাই ১৫ ব্যবসা প্রতিষ্ঠান
পরবর্তি সংবাদপাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা আযিযুর রহমান হাযরাভীর ইন্তেকাল