এবার হজে সর্বোচ্চ ১০ হাজার জন যোগ দিতে পারবেন

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতিতে এবছরের হজে সব মিলে সর্বোচ্চ ১০ হাজার মানুষ অংশ নেবার সুযোগ পাবে। খবর সৌদি গেজেটের।

এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিলো যে, করোনাভাইরাস মহামারির কারণে বাইরের দেশ থেকে হজ করতে যাবার সুযোগ বাতিল করা হচ্ছে এবার। হজের সুযোগ পাবে শুধু সৌদি আরবের বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত বিদেশিরা।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের পাঠানো এক বিবৃতি থেকে জানা যাচ্ছে, সৌদি আরবের বাসিন্দাদের জন্যও যে হজ করার সুযোগ খুব একটা উম্মুক্ত থাকছে তা নয়।

বিবৃতিটিতে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে টেলিফোন করে হজ বিষয়ক সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন।

যে ১০ হাজারেরও কম মানুষের অংশ নেবার সুযোগ হবে মুসলমানদের বার্ষিক এই বৃহত্তম সম্মেলনে, সেখানে বিদেশ থেকে অল্প কয়েকজনকে প্রতীকি হিসেবেও অংশ নেয়ার সুযোগ দেয়া হবে।

তবে কিভাবে এই অংশগ্রহনকারীদের বাছাই করা হবে তা নিয়ে এখনো কোন ঘোষণা আসেনি।

পূর্ববর্তি সংবাদবাধ্যবাধকতা থাকলেও অনেকেই ব্যবহার করছেন না মাস্ক, ফলে বাড়ছে ঝুঁকি
পরবর্তি সংবাদকমর উদ্দীন রুমী রহ.-এর মাজার থেকে ফিরে