অটোবাইক উপহার পেলো বিকাশ এজেন্টের টাকা ফিরিয়ে দেওয়া সেই সজিব

৬১ লাখ টাকা ফিরে পাওয়ার পর অটোচালককে অটোবাইক উপহার

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরে অটোবাইকে ফেলে যাওয়া ৬১ লাখ টাকা ফিরে পাওয়ার পর সেই আলোচিত অটোচালক সজিবকে একটি অটোবাইক উপহার দেয়া হয়েছে। বিকাশের এজেন্ট আলমগীর হোসেন জুয়েলের পক্ষ থেকে এই উপহার দেয়া হয়।

বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর উপস্থিতিতে অটোচালক সজিবকে অটোবাইকটি প্রদান করা হয়। এ সময় তার হাতে গাড়িটির চাবি তুলে দেন চাঁদপুর বিকাশের এজেন্ট আলমগীর হোসেন জুয়েল।

উপহার পেয়ে সজিব তার প্রতিক্রিয়ায় বলেন, আমি অটোবাইক পেয়ে খুশি। এতদিন অটো ভাড়া নিয়ে চালাতাম। এখন থেকে নিজের অটোবাইক হয়েছে। আমাকে অটোবাইক উপহার দিয়ে যে মূল্যায়ন করা হয়েছে এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।

আরো পড়ুন: চাকরি পাচ্ছেন বিকাশ এজেন্টের টাকা ফিরিয়ে দেওয়া অটো চালক সজিব

অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, সজিবের মতো প্রতিটি মানুষ সততার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেবে এমনটি প্রত্যাশা করছি। পাশাপাশি সজিবকে অটোবাইক উপহার দেয়ায় বিকাশকেও ধন্যবাদ জানাচ্ছি।

পূর্ববর্তি সংবাদবয়কটের ডাক সত্ত্বেও ভারতে দেদার বিক্রি হচ্ছে চীনা কোম্পানির স্মার্টফোন
পরবর্তি সংবাদভারতে অন্যায়ভাবে মুসলমানদের হয়রানী বন্ধের দাবিতে ২৬ জুন বিক্ষোভের ডাক