ইসলাম টাইমস ডেস্ক: টাকা পয়সা বাড়ি গাড়ি সুখ এনে দিতে পারে না। এ কথার প্রমাণ চোখের সামনে অনেক। ভারতের এক অভিনেতার আত্মহত্যা নিয়ে বিতর্ক শেষ না হতেই এক্ষেত্রে আরেক নতুন প্রমাণ যোগ করলেন এক বলিউড প্রযোজক। তিনি ২৭ তলা উঁচু ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যা’করেছেন। তার নাম স্টিভ বিং।
স্থানীয় সংবাদমাধ্যাম লস এঞ্জেলস টাইমস ও টিএমজি জানিয়েছে, সোমবার ক্যালিফোর্নিয়া রাজ্যের কাল্ভার শহরে নিজের বিলাস বহুল অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে লাফ দেন স্টিভ বিং। দীর্ঘদিন হোম আইসোলেশনে থেকে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই ৫৫ বছর বয়সী এই প্রযোজক।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন।
















