ইসলাম টাইমস ডেস্ক: ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন সিআইআই, এনআরসি, এনআরপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারী মুসলমানদের উপর মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার চালু রেখেছে ভারত সরকার। নিজেদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার আদায়ে বিক্ষোভে অংশগ্রহণকারীদের অন্যায়ভাবে হয়রানী বন্ধের প্রতিবাদে আগামী ২৬ জুন শুক্রবার আওরাঙ্গবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন মুসলিম প্রতিনিধি পরিষদের প্রধান জিয়াউদ্দীন সিদ্দিকী। খবর মিল্লাত টাইমসের।
মিল্লাত টাইমসের খবরে বলা হয়েছে, প্রতিবাদ সমাবেশের জন্য অনুমতি চেয়ে আওরঙ্গবাদ প্রশাসনের কাছে একটি আবেদন করা হয়েছে। তাতে বলা হয়েছে, দিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া, সাধারণ মানুষ, জনগণের অধিকারের পক্ষ কথা বলা সাংবাদিক ও আন্দোলনে সমর্থন জানানো ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জেলে বন্দী করা হচ্ছে, তাই এই অন্যায় জুলুম নির্যাতন বন্ধে মুসলিম প্রতিনিধি পরিষদের প্রধান সিদ্দিকীর পক্ষ থেকে ২৬ জুন আগামী শুক্রবার এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হবে। বিক্ষোভ সমাবেশটি আওরঙ্গবাদ থানার সামনে ২৬ জুন দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত চলবে।
আরো পড়ুন: খাজা মঈনুদ্দীন চিশতি রহঃকে নিয়ে ইন্ডিয়ান সাংবাদিকের অবমাননায় নিন্দা জমিয়ত প্রধানের
এই সমাবেশে সব মিলে ৫০ জন অংশ নিবেন বলে জানানো হয়েছে, এছাড়া করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে ভারত সরকারের পক্ষ থেকে যেই স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছে সমাবেশে তা মানা হবে, সামাজিক দূরন্ত নিশ্চিত করা হবে।
















