ইসলাম টাইমস ডেস্ক: করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বুধবার (২৪ জুন) দুপুরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার মন্ত্রীর সর্বশেষ করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। বেলা ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন তিনি। মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠেছেন মন্ত্রী।
এর আগে গত ৬ জুন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য উশৈসিং। পরদিন ৭ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান থেকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে এনে ভর্তি করা হয়।
















