করোনায় আক্রান্ত হয়েছেন তথ্যসচিব

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য সচিব কামরুন নাহার । তার একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান বুধবার এ তথ্য জানান।

তিনি বলেন, গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে। এমনিতে কোনো উপসর্গ ছিল না। সংক্রমণ ধরা পড়ায় বাড়িতে আইসোলেশনে আছেন তথ্য সচিব কামরুন নাহার।

তার স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম ‘এখন পর্যন্ত সুস্থ আছেন’ বলে জানিয়েছেন তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম।

তিনি বলেন, কিছুদিন আগে স্যারের করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট নেগেটিভ এসেছে। ম্যাডামের পজিটিভ রিপোর্ট আসায় আবারও তার পরীক্ষা করানো হবে।

পূর্ববর্তি সংবাদএকটি অনর্থক কাজ : খুৎবা চলাকালীন দান বাক্স চালানো
পরবর্তি সংবাদ‘শ্রমিকদের দুর্দশা লাঘবে পদক্ষেপ না নিলে গভীর মানবিক সংকট দেখা দিতে পারে’